২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগুয়েরোর সঙ্গে লড়াই নিয়ে রোমাঞ্চিত মেসি

চ্যাম্পিয়ন্স লিগে স্বদেশি সের্হিও আগুয়েরোর মুখোমুখি হতে হবে লিওনেল মেসিকে। শেষ ষোলোতে ম্যানচেস্টার সিটি ও আগুয়েরোর বিপক্ষে সেই লড়াইয়ের আগে রোমাঞ্চ অনুভব করছেন বার্সেলোনার এই তারকা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2014, 04:00 PM

Updated : 22 Aug 2022, 08:06 PM

গত সোমবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্র হওয়ার পর মেসি অনলাইনে সামাজিক যোগাযোগের মাধ্যমে তার প্রতিক্রিয়া জানান।

"চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ নিয়ে রোমাঞ্চিত।"

বার্সেলোনার সেরা তারকা বন্ধু আগুয়েরোর সঙ্গে লড়াই নিয়ে একটু মজাও করেন।

"বন্ধু 'কুন'-এর বিপক্ষে খেলাটা হবে দারুণ। আমি ফিফা ভিডিও গেমে ওকে সবসময়ই হারাই। দেখি মাঠে কি ঘটে।"