২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গলবার আসছে জাপান অনূর্ধ্ব-২১ দল

বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে মঙ্গলবার ঢাকায় আসছে জাপান অনূর্ধ্ব-২১ ফুটবল দল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2014, 08:40 PM

Updated : 22 Aug 2022, 08:05 PM

বাংলাদেশ ফুটবল ফেডারেশন এক বিজ্ঞপ্তিতে সোমবার একথা জানায়।

ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানান, অতিথি দলটি অনুশীলন করবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় মাঠে।

জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ২৩ জনের দল আগেই ঘোষণা করেছে বাংলাদেশ। কোচ সাইফুল বারী টিটো দল নিয়ে প্রকৌশল বিশ্ববিদ্যালয় মাঠে প্রস্তুতির কাজ চালিয়ে যাচ্ছেন।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সফরের একমাত্র প্রীতি ম্যাচটি আগামী বৃহস্পতিবার।

বাংলাদেশ প্রাথমিক দল: রাসেল মাহমুদ লিটন (মুক্তিযোদ্ধা সংসদ), মাজহারুল ইসলাম, রায়হান হাসান, লিংকন, মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী, ইয়াসিন খান, ইয়ামিন আহমেদ চৌধুরী মুন্না, মোনায়েম খান রাজু, মামুনুল ইসলাম মামুন, সোহেল রানা, মোহাম্মদ তকলিস আহমেদ, শাখাওয়াত হোসেন রনি, জামাল ভুইয়া (শেখ জামাল), আতিকুর রহমান মিশু, নাসিরুল ইসলাম নাসির, শহিদুল আলম (আবাহনী), জাহিদ হোসেন, তপু বর্মণ, ওয়াহেদ আহমেদ, আরিফুল ইসলাম, জাহিদ হাসান এমিলি, হেমন্ত কুমার ভিনসেন্ট (মোহামেডান), মিঠুন চৌধুরী (শেখ রাসেল)।