২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভলিবলের শিরোপা বিমানবাহিনীর

বিজয় দিবস ভলিবলের শিরোপা জিতেছে বাংলাদেশ বিমান বাহিনী। শনিবারের ফাইনালে ৩-০ সেটে সেনাবাহিনীকে হারায় তারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2014, 08:26 PM

Updated : 22 Aug 2022, 08:05 PM

একই দিনে বাংলাদেশ নৌবাহিনীকে ৩-১ সেটে হারিয়ে এই আসরের তৃতীয় স্থান পেয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

এ আসরের বেস্ট অ্যাটাকার হন বিমানবাহিনীর মামুন। আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড দলের হরষিদ। আর সেরা লিবেরো হয়েছেন রানার্সআপ দল সেনাবাহিনীর জাহাঙ্গীর।