২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাবাডির শিরোপার জন্য সেনা আর বিমানবাহিনীর লড়াই

বিজয় দিবস কাবাডির শিরোপা জয়ের পথে বাংলাদেশ সেনাবাহিনীর সামনে বাধা এখন বিমানবাহিনী। সোমবার পল্টন কাবাডি স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে লড়বে দল দুটি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2014, 07:41 PM

Updated : 22 Aug 2022, 08:05 PM

শনিবার পল্টন কাবাডি স্টেডিয়ামে দুটি লোনাসহ ৩২-২০ পয়েন্টে বাংলাদেশ জেলকে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ বিমানবাহিনী।

আগের দিন ফাইনাল নিশ্চিত করেছিল সেনাবাহিনী। দুটি লোনাসহ ২৮-২৮ পয়েন্টে বিমানবাহিনীর সঙ্গে ড্র করে তারা। তবে ড্রয়ের ফলে সাত পয়েন্ট নিয়ে ফাইনালে উঠেছিল সেনাবাহিনী।

এবারের বিজয় দিবস কাবাডিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ বিমানবাহিনী, বাংলাদেশ জেল ও ফায়ার সার্ভিস অংশ নেয়।