২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডোপ পরীক্ষার মুখে রোনালদোও

ক্রিস্তিয়ানো রোনালদোসহ রিয়াল মাদ্রিদের ১০ খেলোয়াড়ের ডোপ পরীক্ষা করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2014, 04:18 PM

Updated : 13 Oct 2022, 12:54 PM

দ্বিতীয়বার এই প্রক্রিয়ায় রিয়ালের খেলোয়াড়দের ডোপ পরীক্ষার আওতায় আনলো উয়েফা। এই মৌসুমের শুরুতে সেভিয়ার বিপক্ষে ইউরোপিয়ান সুপার কাপ ফাইনালের আগে রিয়ালের খেলোয়াড়দের ডোপ পরীক্ষা করেছিল সংস্থাটি।

সম্প্রতি একইরকম পরীক্ষার মুখোমুখি হয় স্পেনের আরেক জনপ্রিয় দল বার্সেলোনার খেলোয়াড়রাও। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে ম্যাচের আগে বার্সেলোনার পাঁচ জন খেলোয়াড়ের ডোপ পরীক্ষার জন্য ডাকে উয়েফা।

তাদের মধ্যে টানা চারবারের বর্ষসেরা লিওনেল মেসিও ছিলেন। আর দৈবচয়নের ভিত্তিতে কেবল তার মূত্র আর রক্ত দুটো নমুনাই দিতে হয়।