ইংলিশ ৩ ক্লাবকে ব্যঙ্গ বাসেলের
চ্যাম্পিয়ন্স লিগ থেকে লিভারপুলকে ছিটকে ফেলেই ক্ষান্ত হয়নি এফসি বাসেল। ইংল্যান্ডের ক্লাবটিকে নিয়ে মজাও করেছে সুইজারল্যান্ডের ক্লাবটি। অনলাইনে তাদের সেই ব্যঙ্গের তিরে বিদ্ধ হয়েছে আরও দুই ইংলিশ ক্লাব চেলসি আর টটেনহ্যাম।
মঙ্গলবার লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে গ্রুপের শেষ ম্যাচে ১-১ গোলে ড্র করে বাসেল। এই জয়ে 'বি' গ্রুপ থেকে রিয়াল মাদ্রিদের সঙ্গে এবারের চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোতে ওঠে সুইজারল্যান্ডের ক্লাবটি।
ম্যাচ শেষে মাঠেই এই সাফল্য উদযাপন করে বাসেলের খেলোয়াড়রা। ম্যাচ শেষে অনলাইনে সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে এ নিয়ে মজা করে ক্লাব কর্তৃপক্ষ।
লিভারপুলের ‘ইউ উইল নেভার ওয়াক অ্যালন’ গানটি নিয়ে কার্টুন তৈরি করে বাসেল। নিজেদের ইনস্টাগ্রামে দেয়া কার্টুনটিতে দেখা যায়, নেতিয়ে পড়া লিভারপুলের এক খেলোয়াড়কে দু পাশ থেকে বয়ে নিয়ে যাচ্ছে চেলসি আর টটেনহ্যামের দুই খেলোয়াড়।
গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে চেলসিকে দুবার হারিয়েছিল বাসেল। আর ২০১২-১৩ মৌসুমের ইউরোপা লিগে টটেনহ্যামকে ছিটকে ফেলে তারা।
ইংলিশ এই তিন দলের বিপক্ষে নিজেদের এই সাফল্যকে বড় করে তুলতেই এমন কার্টুন আঁকে বাসেল।
