কাবাডিতে সেনাবাহিনী, বিমান বাহিনী ও পুলিশের জয়
বিজয় দিবস কাবাডিতে জয় পেয়েছে বাংলাদেশ বিমান বাহিনী, সেনাবাহিনী ও পুলিশ কাবাডি দল।
সোমবার পল্টন কাবাডি স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় ৩টি লোনাসহ ৩২-৬ পয়েন্টে ফায়ার সার্ভিস দলকে হারায় বিমান বাহিনী।
একই মাঠে দ্বিতীয় খেলায় ৩টি লোনাসহ ৩৮-১৪ পয়েন্টে বাংলাদেশ জেল দলের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
দিনের অপর ম্যাচে ১৫-১৩ ব্যবধানে বিজিবিকে হারায় বাংলাদেশ পুলিশ। এই আসরের উদ্বোধনী ম্যাচে সেনাবাহিনীকে হারিয়েছিল বিজিবি।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ জেল ও ফায়ার সার্ভিস–এই ছয়টি দল বিজয় দিবস কাবাডির এবারের আসরে খেলছে।
