শেষ মুহূর্তের গোলে রোমার রক্ষা
আদেম লিয়াইচের শেষ মুহূর্তের গোলে রক্ষা পেয়েছে এএস রোমা। সেরি আতে সাস্সুয়োলোর বিপক্ষে পিছিয়ে পড়েও ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়ে তারা।
শনিবার নিজেদের মাঠে ম্যাচের ১৮ মিনিটের মধ্যেই ২-০ গোলে পিছিয়ে পড়ে রোমা। ১৫ ও ১৮তম মিনিটে সাস্সুয়োলোকে এগিয়ে দেয়া গোল দুটি করেন সিমোনে জাজা।
৭৮তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ২-১ করেন সার্বিয়ার মিডফিল্ডার লিয়াইচ। এরপর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে সমতাসূচক গোল করেন তিনি।
