২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যান্ডবলে ছেলেদের হার, মেয়েদের জয়

পাকিস্তানে হ্যান্ডবলের আইএইচএফ ট্রফিতে মেয়েদের মতো জয়রথে থাকতে পারেনি বাংলাদেশের ছেলেরা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2014, 11:05 PM

Updated : 25 Apr 2022, 05:04 PM

শনিবার নেপালকে ৩৫-১৯ গোলে হারিয়ে টানা তৃতীয় ম্যাচে জয় পেল বাংলাদেশের মেয়েরা। প্রথমার্ধে ১৬-১১ গোলে এগিয়ে ছিল তারা।

নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে ৫২-৫ গোলে হারায় বাংলাদেশের মেয়েরা। আর ইয়েমেনের বিপক্ষে ৪৮-১৩ গোলের জয় দিয়ে এই আসরের শুভসূচনা করে তারা।

মেয়েদের জয়ের দিনে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ইয়েমেনের কাছে ৩১-২৯ ব্যবধানে হেরেছে বাংলাদেশের ছেলেরা। প্রথমার্ধে বাংলাদেশ ১৯-১৮ গোলে এগিয়ে ছিল।

আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনের (আইএইচএফ) এই আসরে পুরুষ বিভাগে আফগানিস্তান, ভারত, ইয়েমেন, মালদ্বীপ, বাংলাদেশ, নেপাল ও স্বাগতিক পাকিস্তান খেলছে।

মহিলা বিভাগে অংশ নিচ্ছে আফগানিস্তন, নেপাল, ভারত, বাংলাদেশ, ইয়েমেন ও স্বাগতিক পাকিস্তান।