জাপান ম্যাচের জন্য বাংলাদেশ দল ঘোষণা
জাপান অনূর্ধ্ব-২১ দলের বিপক্ষের প্রীতি ম্যাচের জন্য শনিবার প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
প্রীতি ম্যাচে বাংলাদেশের জাতীয় দলই খেলবে। ২৩ সদস্যের দলে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের ফুটবলারই বেশি। ভুটান থেকে সবশেষ কিংস কাপ জিতে আসা দলটির ১২ জন ফুটবলার আছেন এই প্রাথমিক দলে।
মোহামেডান স্পোর্টিং ক্লাবের ছয়জন, আবাহনী লিমিটেডের তিনজন এবং মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদ ও শেখ রাসেল ক্রীড়া চক্রের একজন করে ফুটবলার প্রাথমিক দলে জায়গা পেয়েছেন।
প্রীতি ম্যাচ খেলতে ১৬ ডিসেম্বর ঢাকায় আসবে জাপানের অনূর্ধ্ব-২১ দলটি। দুই দিন পর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।
বাংলাদেশের প্রাথমিক দল: মাজহারুল ইসলাম, রায়হান হাসান, লিংকন, মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী, ইয়াসিন খান, ইয়ামিন আহমেদ চৌধুরী মুন্না, মোনায়েম খান রাজু, মামুনুল ইসলাম মামুন, সোহেল রানা, মোহাম্মদ তকলিস আহমেদ, শাখাওয়াত হোসেন রনি, জামাল ভুইয়া (সবাই শেখ জামাল); জাহিদ হোসেন, তপু বর্মণ, ওয়াহেদ আহমেদ, আরিফুল ইসলাম, জাহিদ হাসান এমিলি, হেমন্ত কুমার ভিনসেন্ট (সবাই মোহামেডান); আতিকুর রহমান মিশু, নাসিরুল ইসলাম নাসির, শহিদুল আলম (সবাই আবাহনী); মিঠুন চৌধুরী (শেখ রাসেল), রাসেল মাহমুদ লিটন (মুক্তিযোদ্ধা সংসদ)
