২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসির সঙ্গে হ্যাজার্ডের লড়াইয়ে সমতা

চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা আর চেলসি মুখোমুখি হলে দেখা যেতে পারে লিওনেল মেসি আর এডেন হ্যাজার্ডের দ্বৈরথ। তবে এর জন্য অপেক্ষা না করে ‘ভার্চুয়াল’ লড়াইয়ে আগেই নেমে পড়েছেন দুই ক্লাবের সেরা দুই তারকা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2014, 03:51 PM

Updated : 22 Aug 2022, 08:40 PM

বার্সেলোনার মেসি আর চেলসির হ্যাজার্ড বড় দিনের জন্য ইএ স্পোর্টসের ফিফা ফিফটিন গেমের বিজ্ঞাপনে মুখোমুখি হন। বিজ্ঞাপনে মেসি-হ্যাজার্ড সমানে সমান লড়াই করেছেন। বার্সেলোনা আর চেলসির ম্যাচটি ড্র হয় ১-১ গোলে।

হ্যাজার্ডের গোলে এগিয়ে যায় জোসে মরিনিয়োর চেলসি।

দারুণ এক বাঁকানো শটে বার্সেলোনাকে সমতায় নিয়ে আসতে যাচ্ছিলেন মেসি। তবে তাকে গোলবঞ্চিত করে পোস্ট।

মেসিকে অবশ্য বেশিক্ষণ গোলহীন থাকতে হয়নি। তার গোলেই সমতায় ফেরে বার্সেলোনা।