অপমানজনক ভঙ্গি করায় নিষিদ্ধ ফুটবলার
দর্শকদের উদ্দেশ্যে এক ধরণের অঙ্গভঙ্গি করায় তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন মিডফিল্ডার গুয়েলোর কাঙ্গা।
রাশিয়ার ক্লাব রোস্তোভের হয়ে খেলেন কাঙ্গা।
বৃহস্পতিবার রাশিয়া প্রিমিয়ার লিগে স্পার্তাক মস্কো ও রোস্তোভের মধ্যে ম্যাচের সময় দর্শকেরা কাঙ্গাকে ‘বানর’ বলে ডাকতে থাকে।
তাতে ক্ষেপে গিয়ে ২৪ বছর বয়সী এই খেলোয়াড় দর্শকদের উদ্দেশ্যে ‘অপমানজনক অঙ্গভঙ্গি’ করেন বলে জানায় রাশিয়ার ফুটবল সংস্থা।
আর ওই অপরাধেই গ্যাবনের এই খেলোয়াড়কে শাস্তি দিয়েছে আরএফইউ। তাছাড়া তাকে ৬০০ পাউন্ড জরিমানাও করে সংস্থাটি।
জরিমানার মুখে পড়েছে স্পাতার্ক মস্কোও। প্রতিপক্ষের খেলোয়াড়ের উদ্দেশ্যে তাদের সমর্থকদের অমন ‘অপমনজনক’ আচরণের জন্যে দলটিকে ৮৩০ পাউন্ড জরিমানা করা হয়েছে।
