২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীরগঠনে সেরা সাইফুল, নাজমুল ও আনোয়ার

বিজয় দিবস উন্মুক্ত শরীরগঠন প্রতিযোগিতায় তিন বিভাগের সেরা হয়েছেন যথাক্রমে সাইফুল ইসলাম, নাজমুল ইসলাম ও আনোয়ার হোসেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2014, 07:54 PM

Updated : 22 Aug 2022, 08:01 PM

বুধবার প্রতিযোগিতার শেষ দিনে ৫৫ কেজি ওজন শ্রেণিতে প্রথম হয়েছেন চট্টগ্রামের ম্যানস জিমের সাইফুল। এ বিভাগে শরিফুল আজিজ দ্বিতীয় ও এস কে পান্না তৃতীয় হয়েছেন।

রনজিত সরকার ও শুক্কুর আলীকে পেছনে ফেলে ৬০ কেজি ওজন শ্রেণিতে সেরা হয়েছেন বডি বিল্ডিং বিডি.কম-এর নাজমুল।

আর ৬৫ কেজিতে ওজন শ্রেণিতে প্রথম হয়েছেন মাসল ম্যানিয়া ফিটনেস ক্লাবের আনোয়ার; তিনি পেছনে ফেলেছেন মাসল টেক বিডি জিমের আরিফুল ও ফিজিক হেলথ ক্লাবের রিমনকে।

প্রত্যেক ওজন শ্রেণিতে প্রথম স্থান পাওয়া অ্যাথলেটদের সোনার পদক ও সনদপত্রসহ চার হাজার টাকা করে পুরস্কার দেয়া হয়।

দ্বিতীয় স্থান পাওয়া অ্যাথলেটরা রূপার পদক ও সনদপত্রসহ তিন হাজার টাকা করে পান।

ব্রোঞ্জপদক ও সনদপত্রসহ দুই হাজার টাকা করে পুরস্কার পান তৃতীয় হওয়ারা।