২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়রথেই ইউনাইটেড

ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমের শুরু থেকে বাজে একটা সময় পার করার পর এখন জয়ের ধারাতেই আছে ম্যানচেস্টার ইউনাইটেড। মঙ্গলবার রাতে নিজেদের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে স্টোক সিটিকে ২-১ গোলে হারিয়েছে লুইস ফন গালের দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2014, 01:50 PM

Updated : 13 Oct 2022, 12:52 PM

ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে টানা চার ম্যাচ জিতল ম্যানচেস্টার ইউনাইটেড। অন্য দিকে এটি স্টোক সিটির টানা তৃতীয় হার।

জয়ী দলের মারোয়ান ফেলাইনি ও হুয়ান মাতা একটি করে গোল করেন।

২১তম মিনিটে আন্দের এররেরার ক্রস থেকে ফেলাইনির গোলে এগিয়ে যায় ইউনাইটেড।

প্রথমার্ধেই স্টিভেন এনজোনজির গোলে সমতায় ফেরে স্টোক সিটি।

৫৯তম মিনিটে ইউনাইটেডকে ফের এগিয়ে মাতা। ফ্রি-কিক থেকে এই স্পেন ফরোয়ার্ডের করা গোলটিই শেষ পর্যন্ত ফন গালের দলকে জয় এনে দেয়।

এই জয়ে ১৪ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে তালিকায় চতুর্থ স্থানে আছে ‘রেড ডেভিলস’ নামে পরিচিত দলটি।