২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্নেইয়াকে উড়িয়ে শেষ ষোলোতে রিয়াল

তৃতীয় সারির দল কর্নেইয়াকে উড়িয়ে স্প্যানিশ কাপের শেষ ষোলোতে উঠে গেছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার রাতে ক্রিস্তিয়ানো রোনালদোবিহীন রিয়াল দ্বিতীয় লেগে ৫-০ গোলে হারিয়েছে দুর্বল দলটিকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2014, 09:46 AM

Updated : 25 Apr 2022, 05:03 PM

দুই লেগ মিলিয়ে ৯-১ ব্যবধানে জিতলো রিয়াল। প্রথম লেগে লা লিগার শীর্ষে থাকা দলটি জিতেছিল ৪-১ গোলে।

বিশ্বের সবচেয়ে ধনী ক্লাব রিয়াল মাদ্রিদের ৬০ কোটি ইউরো বাৎসরিক আয়ের তুলনায় বার্সেলোনা-ভিত্তিক ক্লাব কর্নেইয়ার এক মৌসুমের বাজেট মাত্র ১০ লাখ ইউরো। অনিয়মিত ফুটবলারদের নিয়ে গড়া দলটিতে খেলেন একজন দন্ত চিকিৎসক ও একজন শিক্ষকও।

এ ম্যাচে বিশ্রাম দেয়া হয় পর্তুগিজ তারকা রোনালদো আর ওয়েলসের গ্যারেথ বেলকে। তাদের অনুপস্থিতিতে জ্বলে উঠেন কলম্বিয়ার তারকা হামেস রদ্রিগেস

গোলে সান্তিয়াগো বার্নাবেউতে ম্যাচের ষষ্ঠদশ মিনিটেই এগিয়ে যায় রিয়াল। ৩২তম মিনিটে ব্যবধান বাড়ান ইসকো। দুই মিনিট পরই আবার গোল করেন ব্রাজিল বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা রদ্রিগেস।

দ্বিতীয়ার্ধে একটি আত্মঘাতী গোল খায় কর্নেইয়া। আর তাদের জালে শেষ গোলটি করেন চোট থেকে ফেরা জেসে।

ম্যাচে প্রথম কিন্তু এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল অতিথিরা। পঞ্চদশ মিনিটে পেনাল্টি পেয়েও গোল করতে পারেনি তারা।

এ নিয়ে টানা ১৭টি ম্যাচ জিতলো রিয়াল মাদ্রিদ। কিংস কাপ নামে পরিচিত এই টুর্নামেন্টের শেষ ষোলোতে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ আতলেতিকো মাদ্রিদ।