২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইহুদি বিদ্বেষ’ দেখিয়ে তদন্তের মুখে বালোতেল্লি

নতুন বিতর্কের জন্ম দিয়েছেন মারিও বালোতেল্লি। এবার ‘ইহুদি বিদ্বেষ’ দেখিয়ে তদন্তের মুখে পড়েছেন লিভারপুলের এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2014, 11:57 PM

Updated : 13 Oct 2022, 12:52 PM

সুপার মারিও গেমের চরিত্রের ছবি ইনস্টাগ্রামে দিয়ে ইতালির এই ফরোয়ার্ড ছবিতে মন্তব্য লেখেন, “বর্নবাদী হয়ো না, মারিওর মতো হও। জাপানের লোকেদের তৈরি ইতালির কল মিস্ত্রি সে; সে কথা বলে ইংরেজিতে এবং দেখতে মেক্সিকানদের মতো।”

এখানেই শেষ করেননি বালোতেল্লি। সঙ্গে যোগ করেন, “...কালো মানুষের মতো লাফায় এবং ইহুদিদের মতো পয়সা আঁকড়ে ধরে।”

শেষের এই অংশটাই বিপত্তি ঘটিয়েছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে এ নিয়ে তোলপাড় চলছে। ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন বিষয়টির তদন্ত করবে বলে জানায়। বিষয়টি ইচ্ছাকৃতভাবে ইহুদিদের হেয় করার জন্য প্রমাণ হলে ৫ ম্যাচ পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন বালোতেল্লি।

এ মৌসুমে লিভারপুলে নাম লেখানো বালোতেল্লি অবশ্য কিছুক্ষণ পরে ইনস্টাগ্রাম থেকে ছবিটি সরিয়ে নেন। তার দাবি, এটি তিনি বাজে কোনো মনোভাব থেকে করেননি। নিজের এই কথাকে সত্যি প্রমাণ করার জন্য টুইটারের মাধ্যমে তিনি জানান, “আমার মা একজন ইহুদি। তাই দয়া করে চুপ থাকুন।”

পরে অবশ্য পুরো বিষয়টার জন্য ক্ষমা চান বালোতেল্লি।