২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছেলেকে নিয়ে গাড়ি দুর্ঘটনায় বেকহ্যাম

ইংল্যান্ডের সাবেক তারকা ফুটবলার ডেভিড বেকহ্যাম আর তার ছেলে ব্রুকলিন গাড়ি দুর্ঘটনায় পড়েছেন। হার্টফোর্ডশায়ারে আর্সেনালের অনুশীলন মাঠের কাছে এই দুর্ঘটনায় দুজনের কেউই অবশ্য চোট পাননি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2014, 05:53 PM

Updated : 22 Aug 2022, 07:59 PM

ইংল্যান্ডের টেলিগ্রাফ পত্রিকা জানায়, ৩৯ বছর বয়সী ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বেকহ্যাম ব্রুকলিনকে নিয়ে নিজের আউডি আরএস সিক্সটিন গাড়ি চালিয়ে যাওয়ার সময় আরেকটি গাড়ির সঙ্গে ধাক্কা খান। গাড়ির এয়ারব্যাগের কারণে ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের সাবেক তারকা এবং ব্রুকলিন আহত হওয়া থেকে বেঁচে যান।

১৫ বছর বয়সী ব্রুকলিন আর্সেনালের অনূর্ধ্ব-১৬ দলে খেলেন। ব্রাইটনের বিপক্ষে দলের খেলা শেষে বাবার সঙ্গে ফিরছিলেন তিনি।