জাতীয় হকির মূল পর্বে রাজশাহী ও সাতক্ষীরা
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে জাতীয় হকির মূল পর্বে উঠেছে রাজশাহী ও সাতক্ষীরা জেলা।
রোববার রাজশাহী ভেন্যুর খেলায় জয়পুরহাটকে ৭-১ গোলে হারিয়ে ‘ক’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক রাজশাহী।
দিনাজপুরকে ২-১ গোলে হারিয়ে ‘খ’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে মূল পর্বে উঠেছে সাতক্ষীরা জেলা।
ঢাকা ভেন্যুর খেলায় মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে ৭-০ গোলের জয় পেয়েছে নারায়ণগঞ্জ জেলা।
এদিকে অনুর্ধ্ব-২১ এইচএফ কাপ আন্তর্জাতিক হকি প্রতিযোগিতার জন্য জাতীয় হকির মূল পর্বের খেলা পেছানোর সিদ্ধান্ত নিয়েছে হকি ফেডারেশন।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, জাতীয় হকির মূল পর্ব ১২ নভেম্বরের বদলে ৯ই ডিসেম্বর শুরু হবে।
ঢাকায় এইচএফকাপ আন্তর্জাতিক হকির আসর বসবে আগামী ৩০ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর।
