২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বলের আঘাত সয়ে জার্সি পেল খুদে সমর্থক

কুইন্স পার্ক রেঞ্জার্সের বিপক্ষে ম্যাচে ইয়াইয়া তুরের একটি লক্ষ্যভ্রষ্ট শট গিয়ে আঘাত করে গ্যালারিতে থাকা ৫ বছর বয়সী একটি মেয়েকে। কিউপিআরের খুদে এই সমর্থকের কষ্ট ভোলাতে নিজের সই করা একটি জার্সি দিয়েছেন ম্যানচেস্টার সিটির এই মিডফিল্ডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2014, 06:14 PM

Updated : 13 Oct 2022, 12:47 PM

তুরের জোরালো লক্ষ্যভ্রষ্ট শটে বলটি মেয়েটির মুখে লাগে। তবে সে সুস্থই আছে। নিজের জার্সিতে ‘দু:খিত’ লিখে সই করে মেয়েটিকে দেন তুরে। কিউপিআরও মেয়েটিকে খেলোয়াড়দের অটোগ্রাফ দেয়া একটি জার্সি দেয়।

ক্লোয়ি পাওয়ার নামের এই মেয়েটি দুই বছর ধরে কিউপিআরের পুরো মৌসুমের টিকেট কিনছে।

মেয়েটির কোনো ক্ষতি হয়নি বলে স্বস্তির নি:শ্বাস ফেলেন তুরে। তিনি জানান, ফোনে মেয়েটি আর তার বাবার সঙ্গে তার কথা হয়েছে।

ইংলিশ প্রিমিয়ার লিগের ওই ম্যাচে কিউপিআরের মাঠ থেকে শনিবার ২-২ গোলে ড্র করে ফেরে সিটি।