২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লিতে পঞ্চম সিদ্দিকুর

প্রথম রাউন্ডে পিছিয়ে থাকার পর পরের দুই রাউন্ডে ঘুরে দাড়িয়ে শিরোপার আশা জাগিয়েছিলেন সিদ্দিকুর রহমান। কিন্তু ভারতের নয়া দিল্লিতে প্যানাসনিক ওপেনের চতুর্থ রাউন্ডটাই সবচেয়ে খারাপ গেল বাংলাদেশের সেরা গলফারের। সব মিলিয়ে পারের চেয়ে ১০ শট কম খেলে যৌথভাবে পঞ্চম হয়েছেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2014, 05:36 PM

Updated : 22 Aug 2022, 07:49 PM

তৃতীয় রাউন্ড শেষে পারের চেয়ে মোট ১০ শট কম খেলে যৌথভাবে দ্বিতীয় স্থানে ছিলেন সিদ্দিকুর। রোববার চতুর্থ রাউন্ডে ১৮টি হোলে পারের সমান শট খেলায় এগুতে পারেননি।

দিল্লি গলফ ক্লাবে তৃতীয় রাউন্ডে পারের চেয়ে তিন শট, দ্বিতীয় রাউন্ডে পাঁচ শট ও প্রথম রাউন্ডে দুই শট কম খেলেছিলেন সিদ্দিকুর।

বাংলাদেশের আরেক গলফার জামাল হোসেন যৌথভাবে ২৫তম হয়েছেন।

পারের চেয়ে মোট ১২ শট কম খেলেন ভারতের এস.এস.পি. চৌরাশিয়া, রাজিল গাংজি ও শ্রীলঙ্কার মিঠুন পেরেরা। টাইব্রেকারে চ্যাম্পিয়ন হয়েছেন চৌরাশিয়া।