২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যান ইউকে গোছাতে তিন বছর চান ফন গাল

কোনোভাবেই ছন্দ খুঁজে পাচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির নতুন কোচ লুইস ফন গাল দলকে পুরোপুরি গুছিয়ে আনতে তিন বছর লাগবে বলে জানিয়েছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2014, 04:19 PM

Updated : 13 Oct 2022, 12:46 PM

নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে সবশেষ ম্যাচে ১-০ গোলে হারে ইউনাইটেড। ১০ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগে এখন তাদের অবস্থান দশম স্থানে। ১৯৮৬ সালের পর লিগে ইউনাইটেডের সবচেয়ে বাজে শুরু এটা।

ম্যাচের পর ডাচ কোচ ফন গাল বলেন, “এটা যথেষ্ট ভালো নয়। কিন্তু অন্য দিকে আমরা একটি প্রক্রিয়ার মধ্যে আছি। যেটা আমি শুরু থেকেই বলে আসছি। … প্রক্রিয়াটা এক বছরের চেয়ে বেশি সময় নেবে; তিন বছর লাগবে।”

ট্রান্সফার ফির ব্রিটিশ রেকর্ড গড়ে এ মৌসুমে আনহেল দি মারিয়াকে দলে টানে ইউনাইটেড। কিন্তু প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত মাত্র ৩টি ম্যাচই জিততে পারে তারা।

প্রিমিয়ার লিগে সেপ্টেম্বরে নবাগত লিস্টারের কাছে হারে তারা, গোলশূন্য ড্র করে পয়েন্ট তালিকার তলানিতে থাকা বার্নলির সঙ্গে। এছাড়া অগাস্ট মাসে ক্যাপিটাল ওয়ান কাপে অখ্যাত এমকে ডনসের কাছে ৪-০ গোলে হেরে বিদায় নেয় ইউনাইটেড।