২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মান দলে ফিরলেন রয়েস, খেদিরা

চোট কাটিয়ে জাতীয় দলে ফিরেছেন জার্মানির মিডফিল্ডার মার্কো রয়েস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2014, 09:17 AM

Updated : 22 Aug 2022, 07:49 PM

জিব্রাল্টারের বিপক্ষে ইউরো বাছাইপর্বের লড়াই এবং স্পেনের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন বিশ্ব চ্যাম্পিয়নদের কোচ ইওয়াখিম লুভ।

বরুসিয়া ডর্টমুন্ডের খেলোয়াড় রয়েস ছাড়াও চোট কাটিয়ে দলে ফিরেছেন রিয়াল মাদ্রিদের সামি খেদিরা, শালকের বেনেডিক্ট হুভেডেস ও বেয়ার লেভারকুজেনের লার্স বেন্ডার।

আর চমক জাগিয়ে জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ডিফেন্ডার ইয়োনাস হেক্টর। বুন্দেসলিগার দল কোলনের ২৪ বছর বয়সী হেক্টর জার্মানির যুব দলেও কখনও খেলেননি।

আগামী ১৪ নভেম্বর নুরেমবার্গে জিব্রাল্টারের বিপক্ষে খেলবে ব্রাজিল বিশ্বকাপের চ্যাম্পিয়ন জার্মানি। এর তিন দিন পর স্পেনের মাঠে খেলবে তারা।

জার্মানি দল:

গোলরক্ষক: মানুয়েল নয়ার (বায়ার্ন মিউনিখ), রোমান ভাইডেনফেলার (বরুসিয়া ডর্টমুন্ড), রন-রবের্ট সিলের (হানোভার)।

ডিফেন্ডার: জেরম বোয়াটেং (বায়ার্ন মিউনিখ), এরিক ডুর্ম (বরুসিয়া ডর্টমুন্ড), মাথিয়াস জিন্টার (বরুসিয়া ডর্টমুন্ড), জোনাস হেক্টর (কোলোনিয়া), বেনেডিক্ট হুভেডেস (শালকে), স্কোড্রান মুস্তাফি (ভালেন্সিয়া), আন্তোনিও রুডিগার (স্টুর্টগার্ট), জেবাস্তিয়ান রুডি (হফেনহাইম)।

মিডফিল্ডার: কারিম আরাবি বেল (বেয়ার লেভারকুজেন), লার্স বেন্ডার (বেয়ার লেভারুকজেন), সামি খেদিরা (রিয়াল মাদ্রিদ), ক্রিস্টোফ ক্রামের (বরুসিয়া মনশেনগ্লাডবাখ), টনি ক্রুস (রিয়াল মাদ্রিদ), টমাস মুলার (বায়ার্ন মিউনিখ), আন্দ্রে শুরলে (চেলসি), লুকাস পোডলস্কি (আর্সেনাল), মার্কো রয়েস (বরুসিয়া ডর্টমুন্ড)।

ফরোয়ার্ড: মারিও গোটসে (বায়ার্ন মিউনিখ), মাক্স ক্রুস (বরুসিয়া মনশেনগ্লাডবাখ), কেভিন ভোলান্ড (হফেনহাইম)।