সর্বকালের সেরা হতে চান রোনালদো
সর্বকালের সেরা ফুটবলার হতে চান ক্রিস্তিয়ানো রোনালদো। ইউরোপিয়ান গোল্ডেন বুট পুরস্কার হাতে নিয়ে নিজের লক্ষ্যের কথা জানিয়েছেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড।
গত মৌসুমে স্পেনের লা লিগায় ৩১ গোল করেন রোনালদো। সেবার ইংলিশ প্রিমিয়ার লিগে সমান গোল করেন এ মৌসুমে বার্সেলোনায় নাম লেখানো লুইস সুয়ারেস। দু’জনে যৌথভাবে ইউরোপিয়ান লিগে সর্বোচ্চ গোলদাতার এই পুরস্কার জেতেন।
মাদ্রিদে জাকজমকপূর্ণ এক অনুষ্ঠানে গোল্ডেনবুট হাতে পেয়ে নিজেকে অন্য এক উচ্চতায় নিয়ে যাওয়ার ইচ্ছের কথা বলেন পর্তুগালের অধিনায়ক।
“গত পাঁচটি বছর খুব ভালো ছিল এবং গত দুই বছর আরেকটু ভালো। আমি শুধু পর্তুগালেরই সেরা হতে চাই না, আমি চাই সর্বকালের সেরা হতে।”
নতুন লক্ষ্য অর্জনের জন্য চেষ্টা করার কথাও জানান রোনালদো।
“আমি এটা হতে কাজ করব। ...শুধু গত মৌসুমই নয়, আমি সবসময় সবকিছু ভালো করতে চেষ্টা করি। আমি সবসময়ই ভালো করতে চাই।”
