গোল্ডকাপ হকি: বিমান বাহিনী, চট্টগ্রাম ও ময়মনসিংহের জয়
জাতীয় গোল্ডকাপ হকিতে শুভ সূচনা করেছে বিমান বাহিনী, চট্টগ্রাম ও ময়মনসিংহ জেলা।
বুধবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ বিমান বাহিনী ৫-১ গোলে কুমিল্লা জেলা দলকে হারায়।
দিনের অপর দুই খেলায় জিতেছে চট্টগ্রাম ও ময়মনসিংহ জেলা। চট্টগ্রাম ১১-০ গোলে হবিগঞ্জকে ও ময়মনসিংহ ২-১ গোলে পটুয়াখালী জেলাকে হারায়।
জাতীয় গোল্ডকাপের ৩০তম আসরে মোট ২৩ টি দল খেলছে। এর মধ্যে অষ্টম বাংলাদেশ গেমসের শীর্ষ চার দল বাংলাদেশ সেনাবাহিনী, ফরিদপুর, বিকেএসপি ও ঢাকা সরাসরি প্রতিযোগিতার চুড়ান্ত পর্বে অংশ নিবে। চূড়ান্ত পর্ব শুরু হবে ১২ নভেম্বর।
