২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলের আদ্রিয়ানোর বিরুদ্ধে মাদক মামলা

ব্রাজিলের সাবেক ফরোয়ার্ড আদ্রিয়ানো মাদক মামলায় জড়িয়েছেন। একজন মাদক চোরাকারবারিকে একটি মোটরসাইকেল দিয়েই এই ঝামেলায় পড়েছেন ব্রাজিলের হয়ে ২০০৬ বিশ্বকাপ খেলা ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2014, 05:35 PM

Updated : 13 Oct 2022, 12:46 PM

সরকার পক্ষের আইনজীবীরা জানায়, আদ্রিয়ানোর দেয়া মোটরসাইকেলটি ওই মাদক-কারবারি অপরাধমূলক কাজে ব্যবহার করত।

আদ্রিয়ানোর বিরুদ্ধে এই অভিযোগ প্রথম ওঠে ২০১০ সালে। ব্রাজিলের পুলিশ জানায়, ২০০৮ সালে আদ্রিয়ানো একটি মোটরসাইকেল কেনেন এবং মাদক চোরাচালানি হিসেবে পরিচিত পাওলো রগেরিও দে সুজা পাসের মায়ের নামে সেটির নিবন্ধন করান। মিকা নামে পরিচিত মাদক কারবারী মোটরসাইকেলটি রিও দে জেনেইরোর একটি বস্তিতে মাদক বেচাকেনার কাজে ব্যবহার করতেন। আদ্রিয়ানো তখন এই অভিযোগ অস্বীকার করেছিলেন। সরকারপক্ষের আইনজীবীরা ইন্টার মিলানের সাবেক ফরোয়ার্ডের পাসপোর্ট জব্দ করার আবেদন করেছে। ফুটবলে অনেক চড়াই-উতরাই পেরোনো ৩২ বছর বয়সী আদ্রিয়ানো ফ্রান্সের দ্বিতীয় বিভাগের একটি দলের সঙ্গে ফুটবলে ফেরার আলোচনা চালাচ্ছিলেন।