নাদালের অ্যাপেনডিক্সে অস্ত্রোপচার
অস্ত্রোপচার করে রাফায়েল নাদালের অ্যাপেনডিক্স কেটে ফেলে দেয়া হয়েছে। সফল এই অস্ত্রোপচারে পর দ্রুত সেরে উঠছেন স্পেনের এই টেনিস তারকা।
দিন দশেক আগেই নাদাল জানিয়েছিলেন, অস্ত্রোপচারের জন্য এ বছরটায় তিনি আর খেলতে পারবেন না।
গত সোমবার অস্ত্রোপচারের পর ২৮ বছর বয়সী এই তারকা তার ফেইসবুকের মাধ্যমে বলেন, “সবকিছু ভালোভাবে হয়েছে। সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ”
এ বছরে আর কোর্টে নামা হচ্ছে না নাদালের। তবে ১ থেকে ৩ জানুয়ারি আবু ধাবিতে একটি আমন্ত্রণমূলক টুর্নামেন্ট দিয়ে টেনিসে ফেরার আশা করছেন তিনি।
