‘আন্ডারওয়ার’ কেক কেটে রোনালদোর উদযাপন
বর্ষপূর্তি উদযাপনের কেক কত রকমই না হয়! নিজের ‘সিআরসেভেন’ ব্র্যান্ডের অর্ন্তবাস বাজারে ছাড়ার এক বছর পূর্ণ হওয়ায় ক্রিস্তিয়ানো রোনালদো কাটলেন আন্ডারওয়ার আকৃতির কেক।
গত বছরের ২ নভেম্বর ‘সিআরসেভেন’ ব্র্যান্ডের অর্ন্তবাস বাজারে ছাড়েন রিয়াল মাদ্রিদের এই তারকা ফুটবলার। রোববার ছিল তার বছরপূর্তি। তাই নিজের ব্র্যান্ডের আন্ডারওয়ারের মতো দেখতে কেক কেটেই উদযাপন করলেন।
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, ‘আন্ডারওয়ার’ কেক ছুরি দিয়ে কাটার পর তা বেশ তৃপ্তি নিয়েই খাচ্ছেন চলতি লা লিগা মৌসুমে এরই মধ্যে ১৭ গোল করা রোনালদো।
অদ্ভুত এক কেক কেটেছেন রিয়াল মাদ্রিদ তারকা
