২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আস্থা না হারাতে সমর্থকদের আহ্বান সুয়ারেসের

প্রথম চার ম্যাচ জিতে লা লিগায় দারুণ শুরু করা বার্সেলোনা হঠাৎ করেই যেন ছন্দ হারিয়ে ফেলেছে। তবে সমর্থকদের এতে হতাশ না হয়ে ধৈর্য্য ধরার পরামর্শ দিয়েছেন দলের তারকা ফরোয়ার্ড লুইস সুয়ারেস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2014, 09:55 PM

Updated : 13 Oct 2022, 12:45 PM

লিগে প্রথম আট ম্যাচ অপরাজিত থাকার পর চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মাঠে ৩-১ গোলে হেরে বসে বার্সেলোনা এরপর গত শনিবার নিজেদের মাঠে সেলতা ভিগোর কাছে হেরে শীর্ষস্থানও হারায় তারা। এখন চতুর্থ স্থানে নেমে গেছে মেসি-নেইমাররা।

ফিফার নিষেধাজ্ঞা কাটিয়ে বার্সেলোনার হয়ে প্রতিযোগিতামূলক প্রথম ম্যাচে খেলতে নেমে রিয়ালের কাছে হারের পর ক্যাম্প নউতে প্রথম ম্যাচেও সুয়ারেসের সঙ্গী হয় পরাজয়।

এতে কিছুটা হতাশ হলেও সমর্থকদের আশা দিলেন সাড়ে সাত কোটি পাউন্ড ট্রান্সফার ফিতে লিভারপুল থেকে বার্সেলোনায় আসা সুয়ারেস।

"আমাদের সঙ্গে থাকুন, কারণ আমরাই প্রথম যারা ঘুরে দাঁড়াতে চাই।"

সুয়ারেসের মনে করেন, এত লম্বা একটা মৌসুমের পুরোটা সময় জুড়ে কোনো দলের পক্ষে সেরা সময়ে থাকা সম্ভব নয়।