২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমর্থকদের সমালোচনায় মরিনিয়ো!

ঘরের মাঠে সমর্থকদের ‘নীরবতায়’ আশ্চর্য হয়েছেন চেলসির কোচ জোসে মরিনিয়ো। পর্তুগালের এই কোচের নাকি মনে হয়েছে, যেন ‘দর্শকশূন্য’ স্টেডিয়ামে খেলছে তার দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2014, 07:35 PM

Updated : 13 Oct 2022, 12:45 PM

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার কুইন্স পার্ক রেঞ্জার্সের বিপক্ষে ঘরের মাঠে খেলে চেলসি। ৪১ হাজার ৪৮৬ জন দর্শকের সামনে ম্যাচটি ২-১ গোলে জেতে তারা।

ম্যাচ শেষে মরিনিয়ো সমর্থকদের প্রতি তার ক্ষোভ প্রকাশ করেন। দর্শকদের কাছে থেকে আরো বেশি সমর্থন আশা করেছিলেন তিনি।

“এই সময়ে ঘরের মাঠে খেলা কঠিন। কারণ, মনে হয় দর্শক শূন্য স্টেডিয়ামে খেলছি।”

৩২তম মিনিটে অস্কারের দর্শনীয় গোলে এগিয়ে যায় চেলসি। এরপর অবশ্য সমতায় ফেরে কিউপিআর। তবে এডেন হ্যাজার্ডের পেনাল্টি গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি।

দলের দুটি গোলের সময়ই কেবল সমর্থন টের পাওয়া গেছে বলে জানান মরিনিয়ো।

“আমরা গোল করার সময় বুঝতে পেরেছি, ওহ, স্টেডিয়াম পূর্ণ। ভালো। কিন্তু এরপরই দল খেলা শুরু করছিল যেন নীরবতা দিয়ে। ...এটা হতাশার ছিল।”