২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পরাজয়ে ডরে না ম্যান সিটি’

ওয়েস্ট হ্যামের কাছে হারলেও আতঙ্কিত হয়ে পড়ছে না ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। মৌসুম শেষ হতে এখনো অনেক পথই বাকি আছে বলে এই ধাক্কা কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করেন কোচ মানুয়েল পেল্লেগ্রিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2014, 09:12 PM

Updated : 22 Aug 2022, 07:23 PM

ওয়েস্ট হ্যামের মাঠে শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে ২-১ গোলে হারে ম্যানচেস্টার সিটি।

এর আগে চ্যাম্পিয়ন্স লিগে সিএসকেএ মস্কোর সঙ্গে ২-২ গোলে ড্র করে ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।

এই হারের পর ৯ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে আপাতত তৃতীয় স্থানে আছে সিটি। তবে ওয়েস্ট হ্যামের বিপক্ষে হোঁচটে মোটেই ভয় পাচ্ছেন না পেল্লেগ্রিনি।

“মাত্রই মৌসুম শুরু করেছি আমরা এবং এখনো ৮৭ পয়েন্টের খেলা বাকি আছে।”

ওয়েস্ট হ্যামের কাছে হারার জন্য ভাগ্যকেই দুষলেন সিটি কোচ।

“দ্বিতীয়ার্ধে আমরা খুব দুর্ভাগা ছিলাম; আমরা বল পোস্টে লাগিয়েছি এবং আরেকটা একটু বাইরে দিয়ে চলে গেছে।”

পুরনো খবর:

ফের অঘটনের শিকার ম্যান সিটি