২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার পুলিশি ঝামেলায় বালোতেল্লি

মারিও বালোতেল্লি বলে কথা! তিনি কোথাও যাবেন, আর বিতর্কের জন্ম হবে না, সেটা কী করে হয়! এবার নিজের ফেরারি গাড়ি নিয়ে পুলিশি সমস্যায় জড়ালেন লিভারপুলের ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2014, 09:21 PM

Updated : 13 Oct 2022, 12:43 PM

বৃহস্পতিবার রাতে ম্যানচেস্টারে একটি মেয়ে বালোতেল্লির ফেরারি গাড়ির ছবি তুলতে যায়। ইতালির ফরোয়ার্ড এটা মেনে নিতে পারেননি। রেগেমেগে মেয়েটিকে না-কি হুমকি দেন তিনি।

মেয়েটির মা ম্যানচেস্টারের পুলিশকে রাত তিনটার দিকে ফোন করেন। ধারণা করা হচ্ছে, মেয়েটির মা পুলিশের কাছে বালোতেল্লির বিরুদ্ধে অভিযোগ করেন।

ম্যানচেস্টার পুলিশ জানায়, তারা বিষয়টি নিয়ে তদন্ত করবে।

একদিন আগেই রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বিরতির সময় প্রতিপক্ষের ডিফেন্ডার পেপের সঙ্গে জার্সি বিনিময় করে বিতর্কের জন্ম দেন বালোতেল্লি।