২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউভেন্তুসের জয়রথ থামাল সাস্সুয়োলো

এই মৌসুমে এসি মিলান আর উদিনেজে যেটা পারেনি, সেটাই করে দেখাল সাস্সুয়োলো। সেরি আতে ইউভেন্তুসের জয়রথ থামাল দুর্বল এই দলটি। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলটির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2014, 12:07 PM

Updated : 13 Oct 2022, 12:42 PM

সাস্সুয়োলোর মাঠে এই ম্যাচের আগে লিগে টানা ১৩টি জয় ছিল ইউভেন্তুসের। এর মধ্যে ৬টি এ মৌসুমে। আর স্বাগতিকরা এ মৌসুমে একটি ম্যাচও জিততে পারেনি।

সবাইকে অবাক করে ম্যাচের শুরুর দিকেই এগিয়ে যায় সাস্সুয়োলো। ১৩তম মিনিটে দলকে এগিয়ে দেয়া গোলটি করেন জাজা।

৬ মিনিট পর আর্জেন্টিনার কালোর্স তেভেসের পাস থেকে ফরাসি ফরোয়ার্ড পল পগবার গোলে সমতায় ফেরে ইউভেন্তুস।

এই ড্রয়ের পরও ৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে সেরি আর পয়েন্ট তালিকার শীর্ষেই রইল শিরোপাধারী ইউভেন্তুস। সমান খেলায় রোমার পয়েন্ট ১৮। আগের ম্যাচে কিয়েভোকে ৩-০ গোলে হারিয়েছে গতবারের রানার্সআপরা।

সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সাস্সুয়োলোর অবস্থান আপাতত ১৮তম স্থানে।