২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উইলিয়ামসদের 'ভাই' বলে শাস্তি

সেরেনা ও ভেনাস উইলিয়ামসদের 'ভাই' বলে ফেঁসে গেছেন রাশিয়ার টেনিস ফেডারেশনের সভাপতি শামিল তার্পিসচেভ। এর জন্য ২৫ হাজার ডলার জরিমানা গুনতে হচ্ছে তাকে। সঙ্গে মেয়েদের টেনিসে এক বছরের জন্য নিষেধাজ্ঞাও পেয়েছেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2014, 08:47 PM

Updated : 13 Oct 2022, 12:42 PM

টিভিতে এক আলাপচারিতায় সেরেনা ও ভেনাসকে নিয়ে কথা বলতে গিয়ে তার্পিসচেভ বলেন 'উইলিয়ামস ভাই'।

ওমেন্স টেনিস অ্যাসোসিয়েশনের (ডব্লিউটিএ) প্রধান নির্বাহী স্ট্যাইসি অ্যাল্যাস্টার বিষয়টিকে 'অপমানকর ও মানহানিকর' বলে উল্লেখ করেন। আর এই ধরণের কোনো কিছুর টেনিসে কোনো জায়গা নেই বলেও জানান তিনি।

তার্পিসচেভ বিষয়টির জনা ক্ষমা চেয়ে জানান, তিনি নিছক মজা করার জন্যই কথাটি বলেন; এতে বিদ্বেষপূর্ণ কোনো উদ্দেশ্য ছিল না।

মেয়েদের টেনিসের এক নম্বর খেলোয়াড় ৩৩ বছর বয়সী সেরেনা সব মিলিয়ে ১৮টি গ্র্যান্ড স্ল্যাম জেতেন। আর তার বড় বোন ৩৪ বছর বয়সী ভেনাস জেতেন ৭টি গ্র্যান্ড স্ল্যাম।