গাবি, মদ্রিচ আর বুসকেতসের লড়াই
স্পেনের পেশাদার ফুটবল লিগে গত মৌসুমের সেরা মিডফিল্ডার হওয়ার লড়াইয়ে আছেন গাবি ফের্নান্দেস, সের্হিও বুসকেতস আর লুকা মদ্রিচ। স্পেনের পেশাদার ফুটবল লিগ (এলএফপি) সংক্ষিপ্ত এই তালিকা প্রকাশ করে।
গত মৌসুমে আতলেতিকো মাদ্রিদের গাবি তার দলের স্পেনের লা লিগা জয়ে বড় ভূমিকা রাখেন। আর রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ে বড় অবদান ছিল মদ্রিচের।
গত মৌসুমে বার্সেলোনা কোনো শিরোপা না জিতলেও বুসকেতস অসাধারণ খেলেন। মাঝমাঠে তার দুর্দান্ত খেলার জন্যই শেষ পর্যন্ত শিরোপা স্বপ্ন বেঁচে ছিল বার্সেলোনার।
