২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাফল্য চায় ইরান, ভারত, আমিরাত

এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব পেরিয়ে মূল পর্বে খেলার আশা নিয়েই বাংলাদেশে পা রেখেছে ইরান, ভারত ও সংযুক্ত আরব আমিরাতের মেয়েরা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2014, 09:15 PM

Updated : 13 Oct 2022, 12:41 PM

মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনে সংবাদ সম্মেলনে নিজেদের লক্ষ্যের কথা জানান তারা।

বাংলাদেশে আসার আগে উজবেকিস্তানের কাছে হারলেও বাছাই পর্ব পেরিয়ে যাওয়ার ব্যাপারে আশাবাদী ইরানের কোচ সারা সাদি মাহিনি।

সংযুক্ত আরব আমিরাতের কোচ সামির আল আন্দালুস জানান, অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ মাথায় রেখে বাছাইপর্ব খেলতে বাংলাদেশে এসেছে তার দল।

“আমাদের দলে অনূর্ধ্ব-১৪ দলের ফুটবলারই বেশি। তবে আমরা এখানে এসেছি অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের প্রস্তুতি নিতে।”

২০১৬ সালে জর্ডানে হবে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের আসর।

১৭ অক্টোবর ইরানের বিপক্ষে ম্যাচ দিয়ে বাছাই পর্ব শুরু করবে ভারত। দুই মাসের প্রস্তুতি নিয়ে বাংলাদেশে আসা ভারত কোচ মেমল রকি জানালেন জয়ে শুরু চান তিনিও।

“ইরানের বিপক্ষের ম্যাচের দিকে আপাতত আমরা চোখ রাখছি। ইরান এবং জর্ডান আমাদের চোখে শক্তিশালী দল। তবে তাদের হারানোর প্রস্তুতি নিয়েই আমরা এখানে এসেছি।”