২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিলির জয়ে রেকর্ড ব্রাভোর

প্রীতি ম্যাচে নিজেদের মাঠে পেরুকে ৩-০ গোলে হারিয়েছে চিলি। এই ম্যাচেই চিলির গোলরক্ষক ক্লাওদিও ব্রাভো দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2014, 06:08 PM

Updated : 22 Aug 2022, 07:17 PM

শুক্রবার রাতে চিলির হয়ে ৮৫তম ম্যাচ খেলতে নামেন ব্রাভো। ছাড়িয়ে যান দেশটির কিংবদন্তি ফুটবলার লিওনেল সানচেকে।

দেশের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়তে পেরে খুশি ব্রাভো। ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় ফিফাকে তিনি বলেন, “এটা গুরুত্বপূর্ণ একটি রেকর্ড এবং আমি এটা নিয়ে গর্বিত।”

চিলির জয়ে ভারগাস ২টি ও গারি মেদেল ১টি গোল করেন।

২৮তম মিনিটে চিলিকে ১-০ গোলে এগিয়ে দেন ভারগাস। মেদেলের গোলে ৩৪তম মিনিটে স্কোরলাইন ২-০ করে নেয় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে ম্যাচের তৃতীয় গোলটি তুলে নেন ভারগাস।