পিএসজি-মোনাকো ম্যাচে সমতা
ফরাসি লিগের ধনী দুই ক্লাব পিএসজি ও মোনাকোর লড়াই ১-১ গোলের সমতায় শেষ হয়েছে।
রোববার যোগ করা সময়ের শেষ মুহূর্তে বদলি স্ট্রাইকার অ্যান্টনি মার্শালের গোলে সমতা ফেরায় এক গোলে পিছিয়ে থাকা গতবারের রানার্সআপ মোনাকো। ব্রাজিলের লুকাসের গোলে ৭১তম মিনিটে এগিয়ে গিয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি।
অন্য ম্যাচে টানা সপ্তম ম্যাচে জয় পেয়ে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অলিম্পিক মার্সেই।
১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে পিএসজি। আর রাদামেল ফালকাও আর হামেস রদ্রিগেসকে ছেড়ে দেয়া মোনাকো ১১ পয়েন্ট নিয়ে আছে ১৩তম অবস্থানে।
