২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলো ছড়াচ্ছেন নেইমার

বার্সেলোনায় গত মৌসুমে যোগ দিয়ে তেমন একটা জ্বলে উঠতে পারেননি নেইমার। তবে এ মৌসুমে শুরু থেকেই দুর্দান্ত ফর্মে আছেন ব্রাজিলের এই তারকা। শনিবারের রায়ো ভায়েকানোর বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচেও করেছেন দর্শনীয় একটি গোল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2014, 03:53 PM

Updated : 22 Aug 2022, 08:39 PM

গত মৌসুমেবার্সেলোনার হয়ে ৪১ ম্যাচে ১৫টি গোল করেছিলেন নেইমার। নতুন জায়গায় মানিয়ে নিতেগিয়েই যে এই মাঝারি মানের পারফরমেন্স ছিল, তা বোঝা যাচ্ছে এখন। আরো পরিণত নেইমারএবার যে বহুদূর যাবেন তা শুরুতেই আভাস দিয়েছেন।

মৌসুমশুরুর আগে ব্রাজিল বিশ্বকাপ থেকেই জ্বলে উঠেছেন নেইমার। কলম্বিয়ার বিপক্ষে কোয়ার্টার-ফাইনালেমারাত্মক ফাউলে বিশ্বকাপ শেষ হয়ে যায় তার; তবে এর আগেই করেন চারটি গোল।

এরপরলা লিগার শুরু থেকেই বার্সেলোনার জার্সিতে উজ্জ্বল নেইমার। শনিবার আক্রমণের সঙ্গীমেসির গোলে বার্সেলোনা এগিয়ে যাওয়ার পরেরমিনিটেই গোলকরেন ব্রাজিল ফরোয়ার্ড। অফসাইডের ফাঁদ ভেঙেমুনির এলহাদ্দাদির দেয়াপাস থেকেগোলরক্ষককে বোকাবানানো শটেবল জালেজড়ান তিনি। এবারের লা লিগায়মাপা শটে এরকম আরো কয়েকটি গোল করেছন নেইমার। 'ফিনিশিং' -এ তার দক্ষতা গত মৌসুমেরচেয়ে অনেক বেড়েছে।

সাত গোল নিয়েএখন পর্যন্ত বার্সেলোনার সবোর্চ্চ গোলদাতা নেইমার। সামনে আছে কেবল ১০ গোল করা রিয়ালমাদ্রিদ ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদো।

চ্যাম্পিয়ন্সলিগের গত ম্যাচে পিএসজির বিপক্ষেও গোল পেয়েছিলেন নেইমার।

আগামী ১১ অক্টোবরচীনের বেইজিংয়ে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এই ফর্মটা ধরে রাখলেবিপদেই পড়বে তার বার্সলোনা সতীর্থ মেসির দল।