২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্টেডিয়াম ভাঙতে সমর্থকদের আমন্ত্রণ!

এক ঢিলে দুই পাখি মারার পরিকল্পনা করেছে র্যাপিড ভিয়েনা। নতুন স্টেডিয়ামে ক্লাব যাবে বলে পুরানোটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রিয়ার ক্লাবটি। পুরানো স্টেডিয়াম ভাঙার জন্য সমর্থকদের আমন্ত্রণ জানিয়ে তাদের খুশি করার সঙ্গে কাজটাও আদায় করে নিচ্ছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2014, 07:56 PM

Updated : 13 Oct 2022, 12:39 PM

র্যাপিড ভিয়েনার গেরহার্ড হানাপ্পি স্টেডিয়ামটি ৩৭ বছরের পুরানো। ২০১৬ সালে ২২ হাজার ধারণক্ষমতার নতুন ঠিকানা আলিয়াঞ্জ স্তাদিওনে যাবে তারা। তার আগ পর্যন্ত ক্লাবটি তাদের ঘরের মাঠের ম্যাচগুলো জাতীয় স্টেডিয়ামে খেলবে।

শনিবার সমর্থকদের স্টেডিয়াম ভাঙার আমন্ত্রণ জানানোর পাশাপাশি ক্লাবটি এটাও ঘোষণা দেয়-তারা ইচ্ছা করলে বসার আসন, নেটের টুকরো, দেয়ালের অংশবিশেষ এমনকি ঘাসসহ মাটিও বাড়িতে নিয়ে যেতে পারবে। তবে এর জন্য অল্প কিছু অর্থও ব্যয় করতে হবে তাদের।

প্রিয় ক্লাবের পুরানো স্টেডিয়ামের স্মৃতি চিহ্ন বাড়িতে নিয়ে যেতে পারার সুযোগ পেয়ে সমর্থকদের খুশিই হওয়ার কথা।