২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়ান গেমস: গলফে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ

ইনচন এশিয়ান গেমসের গলফে তৃতীয় রাউন্ডে এসে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2014, 04:56 PM

Updated : 22 Aug 2022, 07:12 PM

ইনচনের ড্রিম পার্ক কান্ট্রি ক্লাব কোর্সে শনিবার তৃতীয় রাউন্ডের খেলা শেষে দলীয়ভাবে নবম স্থানে আছে বাংলাদেশ। দ্বিতীয় রাউন্ড শেষে দশম স্থানে ছিল বাংলাদেশ।

ব্যক্তিগত পর্যায়েও ভালো করেছেন সজিব আলী। তিন রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ২ শট কম খেলে যৌথভাবে ১৮তম স্থানে আছেন তিনি। দ্বিতীয় রাউন্ড শেষে পারের সমান শট খেলে সজিব যৌথভাবে ২৫তম স্থানে ছিলেন।

তিন রাউন্ড শেষে পারের চেয়ে ২ শট বেশি খেলে তৃতীয় রাউন্ড শেষে যৌথভাবে ৩০ম স্থানে আছেন মো. নাজিম। দ্বিতীয় রাউন্ড শেষে যৌথভাবে ৩৭তম ছিলেন নাজিম।

ব্যক্তিগত পর্যায়ে বাংলাদেশের অপর দুই গলফার ইসমাইল যৌথভাবে ৩৯তম ও মোহাম্মদ সাগর যৌথভাবে ৫৪তম অবস্থানে আছেন।