২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডর্টমুন্ডকে বাঁচালেন ইম্মোবিলে

পিছিয়ে পড়েও জার্মানির বুন্দেসলিগায় ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে পেরেছে বরুসিয়া ডর্টমুন্ড। ইতালির ফরোয়ার্ড চিরো ইম্মোবিলের শেষ মুহূর্তের গোলে ভিএফবি স্টুটগার্টের সঙ্গে এই ড্র করতে পারে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2014, 04:08 PM

Updated : 13 Oct 2022, 12:37 PM

ডর্টমুন্ডের মাঠে দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই ২-০তে এগিয়ে যায় স্টুটগার্ট। জোড়া গোল করে এ মৌসুমে লিগে দলটিকে প্রথম জয় দেখাচ্ছিলেন জার্মানির মিডফিল্ডার ডানিয়েল ডিডাভি।

ম্যাচের শেষ ২০ মিনিটে গোল করে স্বাগতিকদের হার থেকে বাঁচান পিয়েরে-এমেরিক আউবামেয়াং ও ইম্মোবিলে।

৭৩তম মিনিটে ব্যবধান কমান ফ্রান্সে জন্ম নেয়া গ্যাবনের খেলোয়াড় আউবামেয়াং। আর ৮৬তম মিনিটে সমতাসূচক গোলটি করেন ইতালির ফরোয়ার্ড ইম্মোবিলে।

এই জয়ের পরও ৫ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তালিকার অষ্টম স্থানে আছে বরুসিয়া ডর্টমুন্ড। আর শীর্ষে থাকা বায়ার্ন মিউনিখের পয়েন্ট ৫ ম্যাচে ১১।