২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনূর্ধ্ব-১৪ টেনিস এককে চ্যাম্পিয়ন ফ্রান্সিস

বাহরাইনের আলি দেওয়ানিকে হারিয়ে বেঙ্গল গ্রুপ এশিয়ান অনূর্ধ্ব-১৪ সিরিজ টেনিসের বালক এককের চ্যাম্পিয়ন হয়েছেন ফিলিপাইনের মাইকেল ফ্রান্সিস।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2014, 09:44 PM

Updated : 22 Aug 2022, 07:09 PM

শনিবার জাতীয় টেনিস কমপ্লেক্সে ৬-৩, ৬-১ গেমে আলি দেওয়ানিকে হারান ফ্রান্সিস।

বালক দ্বৈতের ফাইনালে আলি দেওয়ানি ও ফিলিপাইনের মাইকেল ফ্রান্সিস জুটি ৬-১, ৬-৪ গেমে হারিয়েছেন বাংলাদেশের মো. হৃদয় হাসান ও সৈকত শাহরিয়ার জুটিকে।

এবারের আসরে স্বাগতিক বাংলাদেশ, বাহরাইন, যুক্তরাজ্য, ভারত, ফিলিপাইন, যুক্তরাষ্ট্র ও শ্রীলংকার মোট ২৬ জন বালক এবং ৮ জন বালিকা অংশ নেয়।