হেরে যাওয়া বান্ধবীকে শহর ঘুরিয়ে দেখালেন সেরেনা
সেরেনা উইলিয়ামসের কাছে হেরেছেন ঠিক, কিন্তু প্রিয় বান্ধবীর অর্জনের আনন্দের ভাগীদার ঠিকই হয়েছেন কারোলিন ওজনিয়াকি। ইউএস ওপেনের ফাইনাল শেষে দুই বান্ধবী মিলে ঘুরে বেড়িয়েছেন নিউ ইয়র্কের নানা জায়গায়।
রোববার ওজনিয়াকিকে হারিয়ে ক্যারিয়ারের ১৮তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতেছেন সেরেনা উইলিয়ামস।
এরপর ঘুরেছেন শহরের দর্শনীয় অনেক জায়গায়। সেরেনার সাফল্য উদযাপন করতেই হয়ত বান্ধবীর সঙ্গে নৈশক্লাবেও যান ওজনিয়াকি।
এর আগেও দুই বান্ধবীকে নিউ ইয়র্কের সৈকতে অনেকবারই ঘুরে বেডাতে দেখা গেছে।
সবকিছু ঘুরে দেখে নিজেদের ইনস্টাগ্রামে ছবিও পোস্ট করেন সেরেনা আর ওজনিয়াকি।
