২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চোট ছিটকে ফেলল স্টারিজকে

ইউরো ২০১৬ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে ইংল্যান্ডের প্রথম ম্যাচে খেলতে পারবেন না ড্যানিয়েল স্টারিজ। লিভারপুলের এই ফরোয়ার্ড চোটে পড়েছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2014, 03:27 PM

Updated : 13 Oct 2022, 12:33 PM

ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানায়, শুক্রবার অনুশীলনের সময় চোটে পড়েন স্টারিজ। স্ক্যানে তা ধরা পড়ার পর তাকে লিভারপুলে ফেরত পাঠানো হচ্ছে চিকিৎসার জন্য।

ইংল্যান্ডের হয়ে ১৬ ম্যাচে ৫ গোল করেছেন স্টারিজ।

সোমবার সুইজারল্যান্ডের মাঠে ইংল্যান্ড ইউরো বাছাইয়ের প্রথম ম্যাচটি খেলবে। ‘ই’ গ্রুপে ইংল্যান্ডের অন্য প্রতিপক্ষরা হলো এস্তোনিয়া, লিথুয়ানিয়া, স্লোভেনিয়া ও স্যান ম্যারিনো।