২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঁতারে এবারও শীর্ষে বিকেএসপি

বাংলাদেশ আনসারকে পেছনে ফেলে জাতীয় বয়সভিত্তিক সাঁতারে এবারো শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বা বিকেএসপি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2014, 11:35 PM

Updated : 25 Apr 2022, 04:38 PM

এবার ৬৪টি সোনা, ৫৭টি রূপা ও ৪৮টি ব্রোঞ্জসহ মোট ১৬৯টি পদক জিতেছে বিকেএসপি। গতবারের তুলনায় এবার বিকেএসপির সাঁতারুরা ৬টি সোনা, ১৩টি রূপা ও ১৯টি ব্রোঞ্জ বেশি জিতেছেন।

কটন গ্রুপ ৩০তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতা-২০১৪ এর চূড়ান্ত পদক তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ আনসারের পদক ৫৬টি। ২২টি সোনা, ১৭টি রূপা ও ১৭টি ব্রোঞ্জ পদক পেয়েছে তারা।

ব্যক্তিগত পদক তালিকাতেও সবার ওপরে বিকেএসপির সাঁতারু। আরিফুল ইসলাম একাই ১৩টি সোনা এনে দিয়েছেন বিকেএসপিকে। বিকেএসপির মেয়ে ড থৈ প্রু মার্মাও জিতেছেন ৮টি সোনা, ৩টি রূপা ও ২টি ব্রোঞ্জসহ ১৩টি পদক।

এবারের আসরে অংশ নেয়া ৫৫টি দলের মধ্যে ২৪টি দল পদক জিতেছে। বিকেএসপি ও আনসার ছাড়া সোনা জিতেছে বগুড়া সুইমিং সেন্টার (১৩), চাপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা (২), যশোরের ডলফিন সুইমিং ক্লাব (১) ও ঝিনাইদহ সুইমিং ক্লাব (১) সোনা জিতেছে।