১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

হেরে যাওয়া মেসিদের জন‍্য দি মারিয়ার বার্তা ‘দেশ তোমাদের নিয়ে গর্বিত’

আনহেল দি মারিয়ার কাছে লিওনেল মেসিদের এই দল আর্জেন্টিনার ইতিহাসের সেরা জাতীয় দল।

হেরে যাওয়া মেসিদের জন‍্য দি মারিয়ার বার্তা ‘দেশ তোমাদের নিয়ে গর্বিত’
আনহেল দি মারিয়া। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2026, 02:09 PM

Updated : 11 Sep 2026, 03:42 PM

স্পেনের বিপক্ষে ফাইনালে হেরে ভেঙে পড়া এক সময়ের সতীর্থদের পাশে দাঁড়িয়েছেন আনহেল দি মারিয়া। অভিজ্ঞ এই ফরোয়ার্ড বলেছেন, লিওনেল মেসিদের দলকে নিয়ে গর্বিত পুরো আর্জেন্টিনা।

একপেশে ফাইনালে ১-০ গোলে হারে লিওনেল স্কালোনির দল।

অতিরিক্ত সময়ে গড়ানো ম‍্যাচে গোলের জন‍্য স্রেফ দুটি শট নিয়ে কোনোটিই লক্ষ‍্যে রাখতে পারেনি আর্জেন্টিনা। 

২০২২ কাতার আসরে তর্কসাপেক্ষে বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে রোমাঞ্চকর ফাইনাল উপহার দিয়েছিল আর্জেন্টিনা। ওই দলের সদস‍্য ছিলেন দি মারিয়া। এবার এবার স্পেনের বিপক্ষে লড়াইও করতে পারলেন না মেসিরা।

কোপা আমেরিকার গত আসরে শিরোপা জিতে জাতীয় দলকে বিদায় জানান দি মারিয়া। ফাইনালের কয়েক ঘণ্টা পর এক বার্তায় মেসিদের প্রশংসা করলেন তিনি।

“দেশ তোমাদের নিয়ে গর্বিত। বিশ্বকাপে তোমরা যে ভালোবাসা ও আবেগ দেখিয়েছ সেটা দেশকে আবার ঐক‍্যবদ্ধ করেছে। তোমরা ইতিহাস গড়েছো, তোমরা কিংবদন্তি এবং তোমাদের কাছ থেকে কেউ কিছু কেড়ে নিতে পারবে না।

“আমাদের দেশের ইতিহাসের সেরা জাতীয় দল তোমরাই। (ফিনালিস্সিমাসহ) টানা পাঁচটি ফাইনাল, কেউ এটা তোমাদের কাছ থেকে কেড়ে নিতে পারবে না। সব কিছুর জন‍্য তোমাদের ধন‍্যবাদ। তোমাদের সবাইকে আমি ভালোবাসি।”