ইভানোভিচকে হারিয়ে শিরোপা সেরেনার
ঘরের কোর্টের গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেনের প্রস্তুতি ভালোই সেরে রাখলেন সেরেনা উইলিয়ামস। সাবেক এক নম্বর তারকা আনা ইভানোভিচকে হারিয়ে সিনসিনাটি ওপেনের শিরোপা জেতেন বর্তমানের এই এক নম্বর তারকা।
যুক্তরাষ্ট্রের সিনসিনাটিতে সার্বিয়ার তারকা ইভানোভিচকে ৬-৪, ৬-১ গেমে সহজেই হারান সেরেনা।
সিনসিনাটি ওপেনে ৬ বার অংশ নিয়ে এবারই প্রথম শিরোপা জিতলেন উইলিয়ামস পরিবারের ছোট মেয়ে। আর এই শিরোপা জিতে যেন জানান দিলেন, এবার ঘরের কোর্টের টুর্নামেন্টে তাকে হারানো এত সহজ হবে না।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এ বছরের ইউএস ওপেন শুরু হবে ২৫ অগাস্ট।
