১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নকআউট পর্বে পর্তুগাল ও ইংল‍্যান্ড

শেষ বত্রিশে আরও জায়গা পেয়েছে মিশর, ঘানা ও প‍্যারাগুয়ে।

নকআউট পর্বে পর্তুগাল ও ইংল‍্যান্ড
কলম্বিয়ার মুখোমুখি হওয়ার আগে অনুশীলনে পর্তুগাল। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2026, 10:49 AM

Updated : 11 Sep 2026, 03:30 PM

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম‍্যাচ খেলার আগে সুখবর পেয়েছে পর্তুগাল, ইংল‍্যান্ড, ঘানা ও মিশর। ‘এইচ’ গ্রুপের খেলা শেষ হওয়ার পর শেষ বত্রিশে জায়গা নিশ্চিত এই হয়েছে চার দলের। তাদের সঙ্গী হয়েছে প‍্যারাগুয়েও।

প‍্যারাগুয়ের আগে সেরা তৃতীয় দলের একটি হয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে সুইডেন, একুয়েডর এবং বসনিয়া ও হার্জেগোভিনা। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে স্কটল‍্যান্ড।

‘এইচ’ গ্রুপে স্পেনের বিপক্ষে উরুগুয়ে হেরেছ। অন‍্য ম‍্যাচে সৌদি আরবের সঙ্গে গোলশূন‍্য ড্র করেছে কেইপ ভার্ড। ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়েছে স্পেন। ৩ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে এই আসরের বিস্ময় কেইপ ভার্ড। ২ পয়েন্ট করে নিয়ে বিদায় নিয়েছে উরুগুয়ে ও সৌদি আরব।

শেষ বত্রিশে সু্ইডেন খেলবে ‘আই’ গ্রুপ চ‍্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে। প‍্যারাগুয়ের মুখোমুখি হবে জার্মানির।

৪ পয়েন্ট নিয়ে ‘কে’ গ্রুপে দুই নম্বরে আছে পর্তুগাল। ৬ পয়েন্ট নিয়ে চূড়ায় কলম্বিয়া। গ্রুপ শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মুখোমুখি হবে এই দুই দল। 

৪ পয়েন্ট করে নিয়ে ‘এল’ গ্রুপে প্রথম দুটি স্থানে আছে ইংল‍্যান্ড ও ঘানা। ৩ পয়েন্ট নিয়ে তিনে থাকা ক্রোয়েশিয়ার সামনে সুযোগ আছে তাদের সঙ্গী হওয়ার।