২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবই চাই বেলের

রিয়াল মাদ্রিদের তারকা গ্যারেথ বেল এ মৌসুমের ছয়টি শিরোপাই জিততে চান। মঙ্গলবার সেভিয়ার বিপক্ষে উয়েফা সুপার কাপ দিয়ে ওয়েলসের ফরোয়ার্ডের এই অভিযান শুরু হবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2014, 03:55 PM

Updated : 13 Oct 2022, 12:26 PM

বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় নতুন মৌসুমে রিয়াল মাদ্রিদ ও তার স্বপ্নের কথা বলেন উয়েফা সুপার কাপে সেভিয়ার বিপক্ষে ম্যাচের আগে।

“আমরা সবই জিততে চাই এবং এ মৌসুমে আমরা এই চেষ্টা করব।”

২০১৪-১৫ মৌসুমে রিয়াল মাদ্রিদ উয়েফা সুপার কাপ ছাড়াও লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ, কোপা দেল রে, ফিফা ক্লাব বিশ্বকাপ ও স্প্যানিশ সুপার কাপ খেলবে।

কার্ডিফে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত পৌনে একটায় উয়েফা সুপার কাপের ম্যাচটি হবে।