রেফারিকে ধাক্কা মেরে নিষিদ্ধ
কার্ড দেখানোর পর রেফারির সিদ্ধান্তে প্রতিক্রিয়া দেখানো ফুটবলারদের জন্য নতুন নয়। তবে প্রতিক্রিয়া দেখাতে গিয়ে রেফারিকে ধাক্কাই দিয়ে বসেছেন ইরানের ফুটবলার পায়াম সাদেঘিয়ান। এর জন্য তিন মাসের নিষেধাজ্ঞাও পেতে হলো তাকে।
ঘটনাটি ইরানের ঘরোয়া ফুটবলের। ম্যাচ চলাকালে সাদেঘিয়ানকে লাল কার্ড দেখান রেফারি। সিদ্ধান্তটি মেনে নিতে পারেননি ইরানের ওই আক্রমণাত্মক মিডফিল্ডার। দৌঁড়ে গিয়ে রেফারিকে ধাক্কা দেন তিনি।
সবকিছু বিবেচনা করে ইরানের ফুটবল অ্যাসোসিয়েশন সাদেঘিয়ানকে নিষিদ্ধ করে।
